Nabadhara
ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আশাশুনিতে মোবাইল কোর্টে পুশকৃত বাগদা চিংড়ি জব্দ, জরিমানা

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 
জানুয়ারি ৪, ২০২৬ ৫:২৫ অপরাহ্ণ
Link Copied!

আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি 

সাতক্ষীরার আশাশুনি উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করে জেলি পুশকৃত বাগদা চিংড়ি জব্দ ও জরিমানা আদায় করা হয়েছে।

শনিবার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজয় কুমার জোয়ার্দ্দারের নেতৃত্বে উপজেলার চাপড়া এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর ১৫০ কেজি জেলি পুশকৃত বাগদা চিংড়ি মাছ জব্দ করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, জব্দকৃত এসব চিংড়ি জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি বিবেচনায় প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দায়ী ব্যক্তির বিরুদ্ধে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশের সদস্যরা উপস্থিত থেকে সহযোগিতা করেন।

স্থানীয় প্রশাসন সূত্র জানায়, জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।