Nabadhara
ঢাকাশুক্রবার , ৬ ফেব্রুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ভোটকেন্দ্র দখলের অপচেষ্টা প্রতিহতের আহ্বান জামায়াত আমিরের

ঝালকাঠি প্রতিনিধি
ফেব্রুয়ারি ৬, ২০২৬ ৫:২১ অপরাহ্ণ
Link Copied!

ঝালকাঠি প্রতিনিধি

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, পেশিশক্তির মাধ্যমে কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে তা শক্ত হাতে প্রতিহত করতে হবে। তিনি বলেন, “মামলা করতে এলে বলবেন—শফিকুর রহমানের নামেই মামলা করুন।”

শুক্রবার(৬ ফেব্রুয়ারি )দুপুরে ঝালকাঠি বয়েজ স্কুল মাঠে আয়োজিত জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশে এমন পরিবেশ গড়ে তুলতে হবে যেখানে মা-বোনেরা ঘরে-বাইরে, কর্মক্ষেত্রে ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিরাপদে চলাফেরা করতে পারবেন। তিনি দাবি করেন, যুবসমাজের আন্দোলনের কারণেই দেশে পরিবর্তনের পথ তৈরি হয়েছে এবং ভবিষ্যতে দেশের দায়িত্ব তরুণদের হাতেই তুলে দিতে চান।

জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, ঝালকাঠি–২ আসনে জামায়াত মনোনীত প্রার্থী শেখ নেয়ামুল করিম, ঝালকাঠি–১ আসনের প্রার্থী ড. ফয়জুল হক, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মুস্তাফিজুর রহমান ইরান এবং এবি শ্রমিক পার্টির যুগ্ম সমন্বয়ক শেখ জামাল হোসেন।

জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ জনসভায় জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী বক্তব্য দেন। দলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে বয়েজ স্কুল মাঠ মুখরিত হয়ে ওঠে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।