Nabadhara
ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সম্প্রীতির বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে: এস এম জিলানী

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
এপ্রিল ১৫, ২০২৬ ৪:২৫ অপরাহ্ণ
Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানী বলেছেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি সাম্য, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তুলতে চাই। এ জন্য সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সততার সঙ্গে কাজ করতে হবে।”

বুধবার কোটালীপাড়া উপজেলার কাজী মন্টু কলেজে বাংলা নববর্ষ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে চলবে না, এ জন্য সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। পাশাপাশি অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।

এলাকার উন্নয়নের বিষয়ে এস এম জিলানী বলেন, কৃষিখাতে মনোযোগী হতে হবে এবং বর্তমান সরকার কৃষি উন্নয়নে কাজ করে যাচ্ছে। তিনি বলেন, একজন সংসদ সদস্য হিসেবে এলাকার কৃষকদের সার্বিক উন্নয়নে পাশে থাকবেন।

কাজী মন্টু কলেজ পরিচালনা পরিষদের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার সাগুফতা হকের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন, কলেজ পরিচালনা পরিষদের সদস্য কাজী অমিত মাহমুদ, আবুল বশার হাওলাদারসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।