Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ধর্ম অবমাননা ও প্রতারণার অভিযোগে অভিযুক্ত প্রদীপ পাল আড়াইহাজারে গ্রেপ্তার

ফরিদপুর প্রতিনিধি
এপ্রিল ১৭, ২০২৬ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্ম অবমাননাকর পোস্ট, আইডি হ্যাক এবং প্রতারণার অভিযোগে প্রদীপ পাল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় র‍্যাব-১০ এবং র‍্যাব-১১-এর একটি যৌথ আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত প্রদীপ পালের বাড়ি ঢাকা জেলার নবাবগঞ্জ থানার জালালচর গ্রামে। তার বাবার নাম যদুরাম পাল। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ব্যবহৃত তিনটি মোবাইল ফোন এবং একটি মেমরি কার্ড উদ্ধার করা হয়েছে।

র‍্যাব জানায়, অভিযুক্ত প্রদীপ পাল দীর্ঘদিন ধরে বিভিন্ন ব্যক্তির নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া আইডি খুলতেন। পাশাপাশি অনেকের আইডি হ্যাক করে অশ্লীল, মানহানিকর ও ধর্মীয় অবমাননাকর ছবি ও বক্তব্য পোস্ট করতেন। এসবের মাধ্যমে তিনি ভুক্তভোগীদের কাছ থেকে মোটা অংকের টাকা চাঁদা দাবি করতেন।

গত ২৫ মার্চ ২০২৬ তারিখে ফরিদপুরের আলফাডাঙ্গা থানায় এক ভুক্তভোগী তার বিরুদ্ধে মামলা দায়ের করেন (মামলা নং-১৭)। মামলাটি বর্তমানে পিবিআই, ফরিদপুর তদন্ত করছে।

এছাড়া গত ১৪ এপ্রিল ২০২৬ তারিখে তিনি ফরিদপুরের আলফাডাঙ্গার শংকর কুমার পালের নাম ও ছবি ব্যবহার করে ফেসবুকে পবিত্র কোরআন নিয়ে অবমাননাকর পোস্ট দেন বলে অভিযোগ রয়েছে। এতে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

র‍্যাব-১০-এর মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার শুক্লা রায় জানান, তদন্তকারী কর্মকর্তার চাহিদার প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, সাইবার অপরাধ, চাঁদাবাজি, হত্যা ও প্রতারণাসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে র‍্যাবের ‘জিরো টলারেন্স’ নীতি বলবৎ রয়েছে। জননিরাপত্তা রক্ষা ও অপরাধীদের আইনের আওতায় আনতে র‍্যাব সর্বদা তৎপর।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।