Nabadhara
ঢাকাশুক্রবার , ১৭ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বাউবির এমএ ও এমএসএস প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
এপ্রিল ১৭, ২০২৬ ৬:২৫ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুল পরিচালিত এমএ ও এমএসএস প্রোগ্রামের (প্রথম পর্ব: এক বছর মেয়াদি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা আঞ্চলিক কেন্দ্রের জন্য নির্ধারিত গাজীপুরে বাউবির মূল ক্যাম্পাসসহ দেশের ১১টি আঞ্চলিক কেন্দ্রের অধীনে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়। এবারের ভর্তি পরীক্ষায় মোট ৩ হাজার ২৯৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান গাজীপুরস্থ মূল ক্যাম্পাসের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তিনি পরীক্ষার সার্বিক পরিবেশ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সুষ্ঠু, শৃঙ্খলাপূর্ণ ও শান্তিপূর্ণ আয়োজন দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শনকালে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহাম্মদ শামীম, সামাজিক বিজ্ঞান, মানবিক ও ভাষা স্কুলের ডিন অধ্যাপক তানভীর আহসান এবং সংশ্লিষ্ট ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক মো. আনিছুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।