Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুড়িতে গাঁজাসহ এক ব্যক্তি আটক

Link Copied!

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া বড়হাটির আজিদ মিয়া (৪৫) কে ২০ এপ্রিল রোজ মঙ্গলবার রাত ১০’০০ টার সময় নিজ এলাকা থেকে আটক করেছে লেপসিয়া বাজারের ফাঁড়ি তদন্ত কেন্দ্রে পুলিশ।

জানা যায়, খালিয়াজুড়ি উপজেলার চাকুয়া ইউনিয়নের লেপসিয়া গ্রামের মোঃ শাহাবুদ্দীনের ছেলে মোঃ আজিদ মিয়া (৫২) দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসার সাথে জড়িত ছিল।

লেপসিয়া বাজারের পুলিশ ফাঁড়ির এস আই (পুলিশ পরিদর্শক) জিয়াউল রাব্বি তার পুলিশ বাহিনীর সদস্য নিয়ে গোপন সংবাদ এর ভিত্তিতে আজিদ মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ২৫০ গ্রাম গাঁজা সহ তাকে আটক করে থানায় নিয়ে আসা।

খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসির উদ্দীন বলেন, আজিদ মিয়া দীর্ঘদিন যাবত মাদকের ব্যবসার সাথে জড়িত থাকায়, ২০ এপ্রিল রাতে তাকে আটক করে থানা নিয়ে আসা হয়। তার নামে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের আওতায় মামলা হয়েছে,মামলা জি ডি নং৪০৯ । বিধি মোতাবেক যথাযথ পুলিশ পাহারায় ২১ এপ্রিল তাকে নেত্রকোনা সদর কোর্ট প্রেরণ করা হয়েছে। মাদক নিয়ন্ত্রণ রোধে এ অভিযান নিয়মিত চালু থাকিবে ইনশাআল্লাহ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।