Nabadhara
ঢাকামঙ্গলবার , ২১ এপ্রিল ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের সঙ্গে অটোচালকদের মতবিনিময়

রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি 
এপ্রিল ২১, ২০২৬ ৮:২৬ অপরাহ্ণ
Link Copied!

রায়হান ইসলাম রনি, রাজশাহী প্রতিনিধি 

বাংলাদেশ জাতীয়তাবাদী অটোরিক্সা শ্রমিক দল, রাজশাহী মহানগরে আয়োজনে মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে লোকনাথ হাইস্কুল মাঠে মহানগরীর ব্যাটারিচালিত অটোরিক্সা চালকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। মতবিনিময় সভায় অটোরিক্সা চালকেরা তাদের বিভিন্ন সমস্যা তুলে ধরলে সেগুলো সমাধানের আশ্বাস দেন রাসিক প্রশাসক মহোদয়।

জাতীয়তাবাদী অটোরিক্সা শ্রমিক দল, রাজশাহী মহানগরের সভাপতি আবদুল মান্নানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রাসিকের মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, রাজস্ব কর্মকর্তা সারোয়ার হোসেন খোকন, জাতীয়তাবাদী অটোরিক্সা শ্রমিক দল, রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক মোঃ আফাজ উদ্দিন, সহ সভাপতিঃ মো: আবু বাক্কার ও রেজাউল করিম, যুগ্ম সম্পাদক: হায়দার আলি, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমানসহ প্রমুখব্যক্তিবর্গ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।