মাছুম বিল্লাহ জুয়েল, কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আমরিবুনিয়ায় মোঃ জুবায়ের ইসলাম নামের দুই বছরের এক শিশুর পুকুরে পড়ে মৃত্যু হয়েছে।
আজ রবিবার সকাল ১০টায় উপজেলার সদর ইউনিয়নের আমরিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। জুবায়ের ঐ গ্রামের প্রবাসী মোঃ সাইফুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মোঃ ফয়সাল আহম্মেদ মিঠু, তিনি জানান, শিশু জুবায়ের সকাল ১০টার দিকে ঘর থেকে বাহিরে গেলে, তাকে কোথাও না পেয়ে অনেক খোঁজাখুজি করার পর বাড়ীর পুকুরে ভাসমন অবস্থায় জুবায়ের কে দেখতে পায়। পরে তাকে উদ্ধার করে কাঠালিয়া (আমুয়া) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।
কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবু নাছের রায়হান বলেন, শিশু মৃত্যু ঘটনায় কোন অভিযোগ না থাকায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।

