Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৩ নভেম্বর ২০২১
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝিনাইদহ
  13. ঢাকা বিভাগ
  14. তথ্যপ্রযুক্তি
  15. দিনাজপুর
আজকের সর্বশেষ সবখবর

এক্সিম ব্যাংক বৃত্তি পেল পেল বশেমুরবিপ্রবি’র ১৪ শিক্ষার্থী

MEHADI HASAN
নভেম্বর ২৩, ২০২১ ১০:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মেজবা রহমান;স্টাফ রিপোর্টারঃ
গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এক্সিম ব্যাংক বৃত্তি প্রদান করেছে। ২৩ নভেম্বর ২০২১ সকাল ১০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অফিস কক্ষে এক্সিম ব্যাংক, টুঙ্গিপাড়া শাখা বৃত্তি প্রদান অনুষ্ঠানের আয়োজন করে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, কৃষি অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ মোজাহার আলী, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. সালেহ আহমেদ, আইন অনুষদের ডিন ড. মোঃ রাজিউর রহমান, এক্সিম ব্যাংক, টুঙ্গিপাড়া শাখার ব্যবস্থাপক মোঃ নাজমুল আল মামুন প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ. কিউ. এম. মাহবুব অত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করায় এক্সিম ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে বৃত্তিপ্রাপ্তদের সংখ্যা বৃদ্ধির অনুরোধ করেন।
অনুষ্ঠানে অত্র বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের বিভিন্ন বিভাগের ১৪ জন শিক্ষার্থীর প্রত্যেককে ১৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।