Nabadhara
ঢাকাসোমবার , ২৫ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেঁতুলিয়ায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও মানবিক সহায়তা তহবিল থেকে ১৪৭ পরিবার পেল ঈদ সহায়তা

পঞ্চগড় প্রতিনিধি
মে ২৫, ২০২৬ ৪:৪২ অপরাহ্ণ
Link Copied!

পঞ্চগড় প্রতিনিধি

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উপলক্ষে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় দুঃস্থ, অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ মে) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে উপজেলার ১৪৭টি হতদরিদ্র পরিবারের মাঝে মোট ২ লাখ ৯৪ হাজার টাকা নগদ সহায়তা প্রদান করা হয়।

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজ শাহীন খসরুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ মিয়া ও আবু বক্কর সিদ্দিক কাবুল, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাকির হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

এ সময় সংসদ সদস্য ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের প্রতিনিধিদলও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ঈদের আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকার মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। অসহায় ও দরিদ্র পরিবারগুলোর মুখে হাসি ফোটাতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সহায়তা পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করেন এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।