Nabadhara
ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কাউনিয়ায় নবাগত ওসির সঙ্গে রিপোর্টার্স ক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৬ ৯:৫৭ অপরাহ্ণ
Link Copied!

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়া থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) বাদল কুমার মণ্ডলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ।

রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় থানা কার্যালয়ে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ক্লাবের নেতারা। এ সময় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, চুরি-ছিনতাই, মাদকের বিস্তার, অনলাইনে মোবাইল জুয়া বন্ধ এবং যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধ নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন কাউনিয়া রিপোর্টার্স ক্লাবের উপদেষ্টামণ্ডলীর সদস্য মাসুদ আলম, সভাপতি মিজানুর রহমান, সহসভাপতি আবু সাঈদ মনির, সাধারণ সম্পাদক জুলহাস হোসেন সোহাগ, সাংগঠনিক সম্পাদক (অতিরিক্ত দায়িত্ব) ও দপ্তর সম্পাদক হাছিবুল ইসলাম এবং সদস্য সাজিদ হোসাইন সরকার সাগর প্রমুখ।

নবাগত ওসি বাদল কুমার মণ্ডল বলেন, কাউনিয়া থানাকে মাদক ও অপরাধমুক্ত, শান্তিপূর্ণ এলাকা হিসেবে গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য। তরুণ সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ও মোবাইল জুয়ার বিরুদ্ধে পুলিশ কোনো আপস করবে না। আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের পাশাপাশি পুলিশের কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন তিনি।

রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ এলাকার সামাজিক শৃঙ্খলা উন্নয়নে পুলিশ প্রশাসনের ইতিবাচক উদ্যোগে পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।