Nabadhara
ঢাকামঙ্গলবার , ২৬ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমতলীতে রামিসা সহ সকল ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মানববন্ধন

আমতলী (বরগুনা) প্রতিনিধি
মে ২৬, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে স্কুলছাত্রী রামিসা হত্যা ও ধর্ষণসহ সারাদেশে ঘটে যাওয়া সকল ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বেসরকারি সংস্থা এনএসএসন (NSSN) ও তারুণ্যের আলো যুব ফোরাম আমতলীর উদ্যোগে মঙ্গলবার সকাল ১০টায় আমতলী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এনএসএসনের নির্বাহী পরিচালক অ্যাডভোকেট শাহাবুদ্দিন পান্নার সভাপতিত্বে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, সাবেক সভাপতি খায়রুল বাশার বুলবুল, হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি বাবু অশোক মজুমদার, মুক্তি রানীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বক্তারা বলেন, সমাজে নারী ও শিশুরা ক্রমাগত ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে। রামিসার মতো ঘটনা বারবার ঘটছে অথচ অপরাধীরা শাস্তি পাচ্ছে না। তারা অবিলম্বে রামিসা ধর্ষণ ও হত্যা মামলাসহ সকল ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান এবং ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জন্য সরকারের প্রতি জোর আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘ধর্ষকের ফাঁসি চাই’, ‘নারী নির্যাতন বন্ধ করো’, ‘রামিসার বিচার চাই’সহ বিভিন্ন স্লোগান দেন।

এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণাও দেন আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।