Nabadhara
ঢাকাবুধবার , ২৭ মে ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

আমরা একটি ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে যাচ্ছি : তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

Link Copied!

গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি 

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, “আমরা একটি বিরাট ভঙ্গুর অর্থনীতির মধ্য দিয়ে যাচ্ছি। দেশের অর্থনীতির বর্তমান পরিস্থিতিতে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এই বিধ্বস্ত অর্থনীতিকে আবার দাঁড় করানো।”

বুধবার (২৭ মে) রাতে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়াম-এ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, “সরকারের বয়স ইতোমধ্যে একশ’ দিন অতিক্রম করেছে। সম্প্রতি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জনগণের কাছে তিন মাসের কার্যক্রমের হিসাব তুলে ধরা হয়েছে। প্রধানমন্ত্রীর মুখপাত্রও এই একশ’ দিনে সরকারের বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনার বিষয় জনগণকে জানিয়েছেন। আমরা জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে চাই, কোন কাজ করতে পেরেছি আর কোনটি পারিনি—সেটাও স্পষ্ট করতে চাই।”

তিনি আরও বলেন, “দেশি-বিদেশি ঋণ ও খেলাপি ঋণ মিলিয়ে প্রায় ৩০ লাখ কোটি টাকা পরিশোধের চাপ রয়েছে। প্রতিনিয়ত ঋণের কিস্তি পরিশোধ করতে হচ্ছে। এর মধ্যেই আগামী ১১ জুন প্রায় ৮ লাখ কোটি টাকার নতুন বাজেট উপস্থাপন করতে যাচ্ছে সরকার।”

মন্ত্রী বলেন, “কম আয়ের বিপরীতে প্রতিবছর বিশাল ব্যয় বহন করতে হচ্ছে। এজন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় অর্থমন্ত্রী অত্যন্ত দক্ষতার সঙ্গে এই ভঙ্গুর অর্থনীতিকে পুনরুদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এজন্য সরকারকে সময় দিতে হবে। পাশাপাশি নেতাকর্মীদেরও সাধারণ মানুষের কাছে প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে হবে, যাতে কেউ বিভ্রান্ত না হন।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিজানুর রহমান খান মুকুল, জহির সাজ্জাদ হান্নান, বদিউজ্জামান মিন্টু, জাকির হোসেন শরীফ, সফিকুর রহমান শরীফ স্বপন এবং গৌরনদী প্রেসক্লাব-এর সভাপতি জহুরুল ইসলাম জহির।

সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

উল্লেখ্য, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বৃহস্পতিবার (২৮ মে) সকাল সাড়ে ৭টায় গৌরনদী উপজেলার নিজ গ্রাম সরিকল মাধ্যমিক বিদ্যালয় মাঠে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করবেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।