Nabadhara
ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় পর্যটকের মৃত্যু, আহত ৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
জুন ১, ২০২৬ ৪:৫৫ অপরাহ্ণ
Link Copied!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

কুয়াকাটায় ভ্রমণে এসে মোটরসাইকেল দুর্ঘটনায় জিসান (১৭) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিন পর্যটক আহত হয়েছেন।

সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টার দিকে কুয়াকাটার মেরিন ড্রাইভ সড়কের মাঝিবাড়ি সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিসান শরীয়তপুর জেলার পালং থানার আমির হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জিসান, রাব্বি ও আবির নামে তিন বন্ধু শরীয়তপুর থেকে কুয়াকাটায় ঘুরতে আসেন। সকালে তারা মোটরসাইকেলে করে মেরিন ড্রাইভ সড়ক হয়ে লেম্বুরবনের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে মাঝিবাড়ি এলাকায় পৌঁছালে রাস্তা পারাপারের সময় মিম (১৮) নামে এক পর্যটককে বাঁচাতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান চালক। পরে মোটরসাইকেলটি সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়।

দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা তিনজন এবং রাস্তা পার হওয়া ওই পর্যটকসহ মোট চারজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে কুয়াকাটা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জিসানকে মৃত ঘোষণা করেন।

মহিপুর থানার ওসি (তদন্ত) অনিমেষ হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।