কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের সাপ্তাহিক খানজাহান পত্রিকার সম্পাদক, দিগন্ত টেলিভিশন ও দৈনিক গণজাগরণ পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি এবং বাগেরহাট প্রেসক্লাবের আজীবন সদস্য সেখ আবু সাইদের মা জাহানারা বেগম (৮৩) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
সোমবার (১ জুন) রাত সাড়ে ১০টায় বার্ধক্যজনিত অসুস্থতায় কচুয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি গোপালপুর ইউনিয়ন জামায়াত নেতা মাওলানা রফিকুল ইসলাম (রোকা মিয়া)-এরও মাতা।
জাহানারা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি, ক্লাবের সদস্যবৃন্দসহ জেলার সাংবাদিক সমাজ। পাশাপাশি কচুয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমির শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম, জেলা ওলামা বিভাগের নায়েবে আমির অধ্যক্ষ মাওলানা আলতাব হোসেন, জামায়াত নেতা শাকিল, জাহিদুল ইসলামসহ জেলা ও উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও শুভানুধ্যায়ীরা শোক প্রকাশ করেছেন।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
জাহানারা বেগমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাঁর আত্মার শান্তি কামনায় পরিবার, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীরা সকলের কাছে দোয়া চেয়েছেন।

