Nabadhara
ঢাকামঙ্গলবার , ২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

খালিয়াজুড়িতে লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ

 খালিয়াজুড়ি(নেত্রকোনা) প্রতিনিধি
জুন ২, ২০২৬ ৮:২২ অপরাহ্ণ
Link Copied!

 খালিয়াজুড়ি(নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার হাওরাঞ্চল খালিয়াজুড়িতে প্রায় লক্ষাধিক টাকার নিষিদ্ধ চায়না জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (২ জুন ২০২৬) বিকেলে উপজেলার বিভিন্ন হাওর এলাকায় অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

জানা যায়, প্রজনন মৌসুমে মা মাছ ও পোনা মাছ রক্ষায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ২৯ মে থেকে ২৮ জুন পর্যন্ত সব ধরনের মাছ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়। এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তার মাধ্যমে বিজ্ঞপ্তি প্রকাশ ও মাইকিং করে জনসচেতনতা সৃষ্টি করা হয়েছে।

এরই ধারাবাহিকতায় মেন্দিপুর ইউনিয়নের রসুলপুর, জগন্নাথপুর ও পেটনার হাওর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ২৫টি নিষিদ্ধ চায়না জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় লক্ষাধিক টাকা বলে জানিয়েছে প্রশাসন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অলিদুজ্জামান জানান, প্রজনন মৌসুমে মাছের অবাধ প্রজনন নিশ্চিত করতে এবং ডিমওয়ালা মা মাছ ও পোনা মাছ রক্ষা করতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

অভিযান চলাকালে খালিয়াজুড়ি থানার এসআই তাজুল ইসলাম পুলিশের একটি দলসহ উপস্থিত ছিলেন। এছাড়াও উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে অংশ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।