Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ইসলামপুরে মমিনুল হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জুন ৪, ২০২৬ ১:১০ অপরাহ্ণ
Link Copied!

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের ইসলামপুর উপজেলার আলোচিত মমিনুল ওরফে মনিরুল হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।

র‍্যাব সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর ২০২৫ রাত আনুমানিক ১১টার দিকে মমিনুল ওরফে মনিরুলকে কয়েকজন পরিচিত ব্যক্তি বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে ইসলামপুর উপজেলার বোলাকীপাড়া এলাকায় একটি নৌকায় তাকে হত্যা করে মরদেহ দশানী নদীতে ফেলে দেওয়ার অভিযোগ ওঠে।

এ ঘটনায় নিহতের মা মোছা. জহুরা আক্তার বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি ৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখে পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় রুজু করা হয়। ঘটনার পর থেকে মামলার আসামিরা গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।

র‍্যাব-১৪ জানায়, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মো. আব্দুল জব্বার আলী ওরফে নহিন্দর (পিতা: মৃত নন্দা শেখ), গ্রাম-আগুনের চর, থানা-ইসলামপুর, জেলা-জামালপুরকে গ্রেফতার করা হয়।

বুধবার (৩ জুন) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে জামালপুর সদর উপজেলার ব্রিজপাড় শভুকুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৪-এর পক্ষ থেকে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।