Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে হামলা-ভাঙচুরের অভিযোগ, আহত ৫

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জুন ৪, ২০২৬ ৫:০৯ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) সকালে বকশীগঞ্জ সদর ইউনিয়নের ঝালরচর পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

থানায় দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, ঝালরচর পশ্চিমপাড়া গ্রামের আরিফ খানের ছেলে শাকিল খান ও একই গ্রামের মৃত শাহ আলম খানের ছেলে মজিবর রহমানের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে বিরোধ চলছিল।

অভিযোগে বলা হয়েছে, বিরোধের জেরে বুধবার সকালে মজিবর, নূরনবী খান, মোফাজ্জল খান, মনির খানসহ তাদের সহযোগীরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে শাকিল খানের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা বাড়িঘরে ভাঙচুর করে এবং ঘরের ভেতরে থাকা ট্রাংকের তালা ভেঙে নগদ অর্থ লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়েছে।

হামলার ঘটনায় উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

ভুক্তভোগী শাকিল খান জানান, ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় তিনি বকশীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ বিষয়ে বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন বলেন, “ঘটনার বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।