Nabadhara
ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুবিতে ‘চিঠি উৎসব’, অপ্রতিমের হত্যাকারীদের ফাঁসির দাবি চিঠিতে

কুবি প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৬ ৯:৩৬ অপরাহ্ণ
Link Copied!

কুবি প্রতিনিধি

ডিজিটাল যোগাযোগের যুগে চিঠির আবেগ ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) অনুষ্ঠিত হয়েছে ‘চিঠি উৎসব’। এ উৎসবে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের ছেলে অপ্রতিমের হত্যাকারীদের ফাঁসি এবং বয়স নির্ধারণে ডিজিটাল পদ্ধতি ব্যবহারের দাবি জানিয়ে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর চিঠি লিখেছেন বাংলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

রোববার (১১ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টে কুমিল্লা পোস্টাল ডিভিশনের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়। ‘সমন্বিত ডাক নেটওয়ার্ক, সীমাহীন সম্ভাবনা’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

উৎসবস্থলে অপ্রতিমের নামে উৎসর্গ করা একটি স্টলসহ বিভিন্ন স্টল, মেডিকেল বুথ ও পোস্টার প্রদর্শন করা হয়। পাশাপাশি বাংলাদেশ ডাক বিভাগের বিভিন্ন সেবা সম্পর্কেও তথ্য তুলে ধরা হয়।

উৎসবে অংশ নিয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আয়েশা আক্তার বলেন, “চিঠি এমন একটি মাধ্যম, যার সাহায্যে মুখে না বলেও মনের গভীরে লুকিয়ে থাকা অনুভূতিগুলো লেখার মাধ্যমে প্রকাশ করা যায়। আজ চিঠি দিবস। এই বিশেষ দিনে প্রিয়জন কিংবা বন্ধুবান্ধবের কাছে মনের না-বলা কথাগুলো চিঠির মাধ্যমে পৌঁছে দেওয়া এক অন্যরকম অনুভূতি। তাই চিঠি দিবসে এসে আমার অন্যরকম ভালো লাগছে। এখানে এসে শব্দের মাধ্যমে মনের কথাগুলো প্রকাশের সুযোগ তৈরি হয়েছে।”

আয়োজনের বিষয়ে কুমিল্লা পোস্টাল ডিভিশনের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “গত ৯ অক্টোবর বিশ্ব চিঠি দিবস উপলক্ষে আজ ১১ অক্টোবর কুমিল্লা পোস্টাল ডিভিশনের পক্ষ থেকে আমরা চিঠি লিখন উৎসবের আয়োজন করেছি। আমাদের আয়োজনের মূল উদ্দেশ্য হলো—বর্তমান ডিজিটাল যোগাযোগের যুগে চিঠি লেখার অভ্যাস ও আবেগঘন যোগাযোগের ঐতিহ্যকে স্মরণ করিয়ে দেওয়ার পাশাপাশি ডাকসেবার গুরুত্ব ও কার্যক্রম নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।