Nabadhara
ঢাকারবিবার , ১১ অক্টোবর ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফেনীতে পৃথক ঘটনায় কিশোরী ও দুই যুবকের মরদেহ উদ্ধার

ফেনী প্রতিনিধি
অক্টোবর ১১, ২০২৬ ৮:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ফেনী প্রতিনিধি

ফেনীতে পৃথক ঘটনায় এক কিশোরী ও দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) জেলার সোনাগাজী ও ফেনী সদর উপজেলায় এসব ঘটনা ঘটে।

নিহতরা হলেন সোনাগাজী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের তুলাতলী গ্রামের আহসান উল্যাহর ছেলে নিজাম উদ্দিন (৪৫), একই উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের দুলাল হোসেনের মেয়ে ফাহিমা আক্তার (১৫) এবং রংপুর জেলার বাসিন্দা আবেদ আলী (৪৫)। আবেদ আলী ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের একটি খামারে কর্মচারী হিসেবে কাজ করতেন।

পুলিশ, নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকাল ৯টার দিকে নিজাম উদ্দিন বাড়ির পাশে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন পুকুরপাড়ে লাকড়ি কুড়াতে যান। এ সময় খিঁচুনি শুরু হলে তিনি পুকুরে পড়ে যান বলে জানা গেছে। দুপুর সাড়ে ১২টার দিকে তাঁর ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।

অন্যদিকে, পারিবারিক কলহের জেরে ফাহিমা আক্তার বসতঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে জানিয়েছে স্থানীয় সূত্র। খবর পেয়ে বিকেল ৩টার দিকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।

এ ছাড়া সকাল সাড়ে ১০টার দিকে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের কাজী আবদুল্লাহর মালিকানাধীন খামারে কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবেদ আলীর মৃত্যু হয়।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল হাসিম ও ফেনী মডেল থানার ওসি মোহাম্মদ আমিনুল ইসলাম পৃথক ঘটনাগুলোর সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।