Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ৪ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গাজীপুরে দুই বাসের মাঝখানে চাপা পড়ে অটোরিকশা চালকসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর
জুন ৪, ২০২৬ ৫:৫৩ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর

গাজীপুরে যাত্রীবাহী দুই বাসের মাঝখানে চাপা পড়ে ব্যাটারিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর মহানগরীর বাসন সড়ক এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কয়রা গ্রামের হামেদ প্রামাণিকের ছেলে সুজন (৩৮)। অপর নিহত যুবকের (২৫) পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। পুলিশ ধারণা করছে, তিনি অটোরিকশার চালক।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুন অর রশীদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঢাকা থেকে গাজীপুর চৌরাস্তার দিকে যাওয়া অনাবিল পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস মহাসড়কের বাম পাশে দাঁড়িয়ে ছিল। এ সময় একই দিক থেকে টাঙ্গাইলের মধুপুরগামী বিনিময় পরিবহন নামে একটি বাস একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুই বাসের মাঝখানে পিষ্ট হয়ে যায়।

দুর্ঘটনায় অটোরিকশার চালক ও এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশাটি সম্পূর্ণভাবে দুমড়ে-মুচড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

দুর্ঘটনার পর ঢাকা থেকে গাজীপুর ও ময়মনসিংহমুখী মহাসড়কের একটি লেনে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। তবে অপর লেন দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক ছিল।

পুলিশ দুর্ঘটনায় জড়িত দুটি বাস জব্দ করেছে। তবে বাস দুটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছেন।

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।