Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপায় মাদকবিরোধী অভিযানে নারীসহ তিনজন আটক

ঝিনাইদহ প্রতিনিধি
জুন ৫, ২০২৬ ২:৫৮ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২৩ পিস ইয়াবাসহ নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৪ জুন) রাতে উপজেলার ফুলহরি ইউনিয়নের ফুলহরি গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— দেবিনগর গ্রামের শরিফুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম, একই গ্রামের মনিরুল ইসলামের ছেলে পলক মোল্যা এবং বিল্লাল হোসেনের স্ত্রী শেফালী খাতুন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে যে ফুলহরি এলাকার একটি বাঁশবাগানে কয়েকজন ব্যক্তি ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় ২৩ পিস ইয়াবাসহ ওই তিনজনকে হাতেনাতে আটক করা হয়।

অভিযানে ডিবির এসআই মুহিতুর রহমান, এসআই আশীষ দাসসহ অন্যান্য সদস্যরা অংশ নেন।

পরে আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।