Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কোটালীপাড়ায় অপারেশনের সময় প্রসূতির মৃত্যু

Link Copied!

কোটালীপাড়া (গোপালগঞ্জ)প্রতিনিধি

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় সিজারিয়ান অপারেশনের সময় লাবনী খানম (২১) নামে এক প্রসূতির মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ জুন) দুপুরে উপজেলার মুনা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে।

নিহত লাবনী খানম উপজেলার শুয়াগ্রাম এলাকার ইউসুফ হাওলাদারের স্ত্রী।

হাসপাতাল সূত্রে জানা যায়, শুক্রবার সকালে সন্তান প্রসবের জন্য লাবনী খানমকে মুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে দুপুরে ডা. অরুপ রতন ও ডা. শর্মিষ্ঠা বাইন তার সিজারিয়ান অপারেশন করেন। অপারেশনের একপর্যায়ে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান।

ডা. অরুপ রতন জানান, অপারেশনের সময় লাবনী খানমের রক্তচাপ হঠাৎ বেড়ে যায়। একপর্যায়ে তিনি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসকরা তাকে বাঁচানোর সর্বোচ্চ চেষ্টা করলেও ব্যর্থ হন। তবে অপারেশনের মাধ্যমে তার পুত্র সন্তানকে সুস্থ অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে।

নিহতের স্বামী ইউসুফ হাওলাদার বলেন, “আমার স্ত্রীর আগে কোনো শারীরিক সমস্যা ছিল না। সে সুস্থ অবস্থায় হাসপাতালে গিয়েছিল। এরপরও এমন ঘটনা কেন ঘটলো, তা বুঝতে পারছি না।”

কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াদ মাহমুদ বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।