Nabadhara
ঢাকাশুক্রবার , ৫ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘোষণাকে স্বাগত জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল

স্টাফ রিপোর্টার, নড়াইল
জুন ৫, ২০২৬ ৮:২৫ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার, নড়াইল

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটিকে স্বাগত জানিয়ে নড়াইলে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। শুক্রবার (৫ জুন) বিকেলে শহরের রূপগঞ্জ মুচিরপোল এলাকা থেকে জেলা যুবদলের উদ্যোগে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবির রুবেলের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আলী হাসান, জেলা যুবদলের সহ-সভাপতি শাহজাহান সিদ্দিকী টিটো, পৌর যুবদলের আহ্বায়ক জাবেদুল হক জনি, সদস্য সচিব রিয়াজুল কামাল পাভেল, কালিয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল সিদ্দিকী, কালিয়া পৌর যুবদলের আহ্বায়ক হাসিবুর রহমান এবং জেলা যুবদলের সাবেক কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মিল্টন মোল্যা।

সমাবেশে আলী হাসান বলেন, নবগঠিত কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে দেশের যুবসমাজ আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ হবে। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে অন্যায়, অবিচার ও স্বৈরাচারী মনোভাবের বিরুদ্ধে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাপতির বক্তব্যে সায়দাত কবির রুবেল নবনির্বাচিত কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মাদ নূরুল ইসলাম নয়ন এবং সিনিয়র সহ-সভাপতি রেজাউল কবির পলসহ সকল নেতৃবৃন্দকে নড়াইল জেলা যুবদলের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

তিনি বলেন, “তাদের নেতৃত্বে যুবদল আরও শক্তিশালী ও গতিশীল সংগঠনে পরিণত হবে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশনা অনুযায়ী নড়াইল জেলা যুবদল সংগঠনকে সুসংগঠিত করার পাশাপাশি দেশের গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করবে।”

উল্লেখ্য, গত ৪ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি, মোহাম্মাদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক এবং রেজাউল কবির পলকে সিনিয়র সহ-সভাপতি করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।