নিজস্ব সংবাদদাতা, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলায় দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২নং কলাতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. আকবর আলী শেখকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কলাতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ জুন) বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্বপ্রাপ্ত মো. ইয়াহিয়া শেখ সুমনের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মো. আকবর আলী শেখকে তার পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি কলাতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের বর্তমান কমিটিও বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে চিতলমারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নেয়ামত আলী খান বলেন, “জেলা স্বেচ্ছাসেবক দলের সিদ্ধান্ত অনুযায়ী আকবর আলী শেখকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কলাতলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কমিটিও বিলুপ্ত করা হয়েছে।”

