Nabadhara
ঢাকাশনিবার , ৬ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ডেঙ্গু প্রতিরোধে যশোরে সচেতনতামূলক র‌্যালি, অবহেলাকারীদের বিরুদ্ধে অভিযানের ঘোষণা

যশোর প্রতিনিধি
জুন ৬, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে যশোরে সচেতনতামূলক র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ‘সচেতন হোন, অন্যকে সচেতন করুন’ প্রতিপাদ্যে শনিবার (৬ জুন) সকালে জেলা প্রশাসন ও যশোর পৌরসভার সহযোগিতায় জেলা সিভিল সার্জন কার্যালয় এ কর্মসূচির আয়োজন করে।

সকালে সিভিল সার্জন কার্যালয় প্রাঙ্গণ থেকে র‌্যালির উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। পরে র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। কর্মসূচির অংশ হিসেবে শহরের বিভিন্ন ড্রেনে মশানাশক স্প্রে করা হয়।

উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, বর্ষা মৌসুমে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগের সংক্রমণ বেড়ে যায়। এ বিষয়ে জনগণকে সচেতন করার পাশাপাশি এখন থেকে পরিচ্ছন্নতায় অবহেলাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, আজ থেকেই জেলা প্রশাসনের বিশেষ অভিযান শুরু হবে।

তিনি আরও বলেন, “শুধু সচেতনতা নয়, সবাইকে নিজ নিজ বাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগও অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

র‌্যালিতে অংশ নেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, সিভিল সার্জন ডা. মো. মাসুদ রানা, জাহিদ হাসান টুকুনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

আয়োজকরা জানান, ডেঙ্গুর বিস্তার রোধে সচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি পরিচ্ছন্নতা অভিযান ও নিয়মিত মশক নিধন কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।