যশোর প্রতিনিধি
যশোরের চৌগাছা উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য আজাদ রহমান খান এবং ছাত্রলীগ পৌর শাখার নেতা সৌরভ রহমান বিপুলকে আটক করেছে চৌগাছা থানা পুলিশ।
শনিবার দিবাগত (৬ জুন) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে কী অভিযোগ বা কোন মামলায় তাদের আটক করা হয়েছে—এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটক দুই নেতা এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে জড়িত ছিলেন।
চৌগাছা থানার একটি সূত্র জানায়, আটক ব্যক্তিদের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশীদ বলেন, আটক নেতাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

