Nabadhara
ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মনিরামপুরে গ্রাম আদালত বিষয়ে কর্মশালা, উপজেলা সমন্বয়কারীকে সংবর্ধনা

মনিরামপুর (যশোর) প্রতিনিধি
জুন ৭, ২০২৬ ২:৫৩ অপরাহ্ণ
Link Copied!

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং স্থানীয় পর্যায়ে সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে যশোরের মনিরামপুরে একদিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। একই অনুষ্ঠানে গ্রাম আদালত সক্রিয়করণে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ উপজেলা সমন্বয়কারী অনুপম কুমার ঘোষকে সংবর্ধনা দেওয়া হয়।

রোববার (৭ জুন) উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী অনুপম কুমার ঘোষ।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সম্রাট হোসেন। বিশেষ অতিথি ছিলেন মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু সাঈদ, মনিরামপুর প্রেসক্লাবের সভাপতি এস. এম. মজনুর রহমান, উপজেলা বিআরডিবি কর্মকর্তা বিশ্বজিৎ ঘোষ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পুলক কুমার শিকদার এবং উন্নয়ন সংস্থা রিব-এর প্রতিনিধি খালিদ হাসান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. সম্রাট হোসেন বলেন, “গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় সহজ, দ্রুত ও স্বল্পব্যয়ে বিচারসেবা নিশ্চিত করার একটি কার্যকর ব্যবস্থা। গ্রামীণ পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সামাজিক সম্প্রীতি ও শান্তি বজায় রাখতে এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।”

তিনি আরও বলেন, “গ্রাম আদালতকে আরও কার্যকর ও জনবান্ধব করতে হলে এর কার্যক্রম সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যম ও সুশীল সমাজের সমন্বিত উদ্যোগের মাধ্যমে জনগণের আস্থা বৃদ্ধি করা সম্ভব।”

কর্মশালায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। ইউনিয়ন পর্যায়ে সচেতনতামূলক কার্যক্রম জোরদার, গণমাধ্যমের সম্পৃক্ততা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানের একপর্যায়ে গ্রাম আদালত সক্রিয়করণে অগ্রণী ভূমিকা রাখায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা সমন্বয়কারী অনুপম কুমার ঘোষকে সংবর্ধনা প্রদান করা হয়।

সংবর্ধনার জবাবে অনুপম কুমার ঘোষ বলেন, “এই সম্মাননা শুধু আমার ব্যক্তিগত অর্জন নয়; গ্রাম আদালত কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সম্মিলিত প্রচেষ্টার স্বীকৃতি। ভবিষ্যতেও গ্রাম আদালতের সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে আন্তরিকভাবে কাজ করে যাব।”

দিনব্যাপী কর্মশালায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, উন্নয়নকর্মী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।