স্টাফ রিপোর্টার, চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাধারণ সম্পাদক অলিপ সাহা কালা (৫২) পরলোকগমন করেছেন।
তিনি চিতলমারী সদর বাজারের কাপুড়িয়া পট্টি এলাকার বাসিন্দা এবং প্রয়াত রমেশ চন্দ্র সাহার ছেলে। রবিবার (৭ জুন) ভোর ৪টার দিকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন।
একই দিন দুপুর সাড়ে ১২টায় চিতলমারী কেন্দ্রীয় মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
অলিপ সাহা কালার অকাল মৃত্যুতে চিতলমারী এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অঙ্গনের ব্যক্তিরা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

