Nabadhara
ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরের মধুখালীতে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেফতার ৬ মামলার আসামি

ফরিদপুর প্রতিনিধি
জুন ৭, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরের মধুখালী উপজেলায় অভিযান চালিয়ে ১৮৫ পিস ইয়াবাসহ মো. সামাদ খান (৪১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। তার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে পূর্বে আরও ৬টি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‌্যাব সূত্রে জানা যায়, শনিবার (৬ জুন) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিসি-৩ (ফরিদপুর ক্যাম্প)-এর একটি দল মধুখালী উপজেলার মধুপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সামাদ খানকে হাতেনাতে আটক করা হয়।

উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৫ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে র‌্যাব। গ্রেফতারকৃত সামাদ খান মধুপুর এলাকার মৃত আব্দুল মজিদ খানের ছেলে।

র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাদ খান দীর্ঘদিন ধরে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য সংগ্রহ করে ফরিদপুর ও আশপাশের জেলার বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। আইন-শৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে তিনি মাদক ব্যবসা পরিচালনা করতেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

র‌্যাব আরও জানায়, সামাদের বিরুদ্ধে মধুখালী থানায় পূর্বে দুটি মাদক মামলাসহ মোট ৬টি মামলা রয়েছে।

এ বিষয়ে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, “মাদক সমাজের জন্য একটি ভয়াবহ ব্যাধি। যুবসমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে র‌্যাব ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করে যাচ্ছে।”

তিনি জানান, গ্রেফতারকৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য মধুখালী থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।