Nabadhara
ঢাকারবিবার , ৭ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সীমান্তে পুশইন ঠেকাতে কঠোর অবস্থানে জামালপুর ৩৫ বিজিবি

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জুন ৭, ২০২৬ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশ ও পুশইন প্রতিরোধে জামালপুর সীমান্তে কঠোর নজরদারি জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ১৫টি বিওপির ৭২ কিলোমিটার সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সীমান্তবর্তী এলাকাগুলোতে নিয়মিত টহল বৃদ্ধি করা হয়েছে এবং স্থানীয় জনসাধারণের সহযোগিতায় নজরদারি কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

বিজিবি সূত্র জানায়, সীমান্তে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান ও পুশইনের ঘটনা প্রতিরোধে সদস্যরা দিন-রাত টহল কার্যক্রম অব্যাহত রেখেছেন। পাশাপাশি সীমান্তবর্তী এলাকায় মাইকিংয়ের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের সচেতন করা হচ্ছে এবং আন্তর্জাতিক সীমান্তের শূন্যরেখার কাছে না যাওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে।

এ পর্যন্ত জামালপুর সীমান্ত দিয়ে নতুন করে পুশইনের কোনো ঘটনা ঘটেনি বলে জানিয়েছে বিজিবি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, “জামালপুর সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় জনগণের সহযোগিতাও নেওয়া হচ্ছে। এখন পর্যন্ত সীমান্তের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।”

তিনি আরও জানান, দেশের সীমান্ত সুরক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।