Nabadhara
ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

বকশীগঞ্জে জমি দখলের পাঁয়তারা ও হত্যার হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জুন ৮, ২০২৬ ১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পৈত্রিক সম্পত্তি জোরপূর্বক দখলের চেষ্টা ও হত্যার হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার।

সোমবার (৮ জুন) দুপুরে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের উজানপাড়া এলাকায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত ও মৌখিক বক্তব্যে ভুক্তভোগী মাদ্রাসা শিক্ষক রোকনুজ্জামান অভিযোগ করেন, পৈত্রিক সূত্রে প্রাপ্ত তাদের ৩২ শতাংশ জমি একই গ্রামের কয়েকজন প্রভাবশালী ব্যক্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা করছেন।

তিনি বলেন, “আজাহার আলী, মজনু মিয়া ও খোকন মিয়াসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে আমাদের জমি দখলের চেষ্টা চালিয়ে আসছেন। জমি ছেড়ে দেওয়ার জন্য তারা বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছেন এবং আমাকে হত্যার হুমকিও দিচ্ছেন। এসব কারণে আমি ও আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।”

রোকনুজ্জামান আরও বলেন, বিষয়টি নিয়ে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং পরিবারটির নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করে বলেন, জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তাদের ওপর দীর্ঘদিন ধরে মানসিক চাপ ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।

এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী পরিবার প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।