Nabadhara
ঢাকাসোমবার , ৮ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দৌলতদিয়া যৌনপল্লীতে ডিবির অভিযানে ১০০ লিটার চোলাই মদসহ গ্রেফতার ১

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি 

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে ১০০ লিটার দেশীয় চোলাই মদসহ একজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

রোববার (৭ জুন) রাত দেড়টার দিকে দৌলতদিয়া পূর্বপাড়ার আইয়ুব মন্ডলের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃত হারুন-অর রশিদ (৫৫) ঢাকা জেলার ধামরাই থানার বারবারিয়া গ্রামের মৃত গেন্দু সরকারের ছেলে। তিনি দৌলতদিয়া পূর্বপাড়ায় আইয়ুব মন্ডলের বাড়িতে ভাড়া থাকতেন।

জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি মো. মফিজুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাড়ি থেকে ১০০ লিটার দেশীয় চোলাই মদ জব্দ করা হয়। এ সময় মদ সংরক্ষণের দায়ে হারুন-অর রশিদকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে, হারুন-অর রশিদ বাড়িটি ভাড়া নিয়ে সেখানে মাদক ব্যবসা পরিচালনা করতেন।

এ ঘটনায় গোয়ালন্দঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।