জি এম মুজিবুর রহমান, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণদল আশাশুনি উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দলীয় কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে ৮২ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন সাতক্ষীরা জেলা তরুণদলের নেতৃবৃন্দ।
দলীয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলা তরুণদলের সভাপতি মো. আলমগীর কবির, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আব্দুল আলিম এবং সাংগঠনিক সম্পাদক মো. আবু মুছা স্বাক্ষরিত অনুমোদনপত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে মো. নাভিদ নওরোজ আকাশকে সভাপতি এবং সাইফুল ইসলাম বাচ্চুকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এছাড়া ইঞ্জিনিয়ার শাহ মো. জাকির হোসেনকে সিনিয়র সহ-সভাপতি মনোনীত করা হয়েছে।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন—ইয়াকুব আলী, আছাদুল ইসলাম, সাগর, ঝর্ণা ও তাসলিম (সহ-সভাপতি), আলতাফ হোসেন (সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক), তাজিকুর রহমান বিল্লাল, সাগর ও মিঠু (যুগ্ম সাধারণ সম্পাদক) এবং আশরাফুল রাজীব (সাংগঠনিক সম্পাদক)।
অনুমোদনপত্রে আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উপজেলার সকল ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি পূর্ণাঙ্গ করে জেলা ও উপজেলা কমিটির কাছে জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নতুন কমিটি ঘোষণার পর সামাজিক যোগাযোগমাধ্যমে দলীয় নেতাকর্মীরা নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে আশাশুনি উপজেলা তরুণদলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে এবং তৃণমূল পর্যায়ে দলের কার্যক্রম শক্তিশালী হবে।

