Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরে স্কুলমাঠ থেকে অচেতন অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু

যশোর প্রতিনিধি
জুন ৯, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি

যশোর সদর উপজেলার পাঁচবাড়িয়া স্কুলমাঠ থেকে অচেতন অবস্থায় উদ্ধার হওয়ার পর হামিদ বিশ্বাস (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৯ জুন) রাত সাড়ে ১২টার দিকে যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত হামিদ বিশ্বাস পাঁচবাড়িয়া গ্রামের আকবার বিশ্বাসের ছেলে।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৮ জুন) রাত ৯টার দিকে পাঁচবাড়িয়া স্কুলমাঠে হামিদ বিশ্বাসকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন শুকুর নামের এক ভ্যানচালক। পরে তিনি স্থানীয়দের সহায়তায় হামিদকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার গভীর রাতে তার মৃত্যু হয়।

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আহসান কবির বাপ্পি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হামিদ বিশ্বাস অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিলেন এবং পরবর্তীতে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর কারণ সন্দেহজনক হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল জানান, হাসপাতাল কর্তৃপক্ষের কাছ থেকে মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

বর্তমানে মরদেহটি যশোর জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পুলিশ ঘটনার বিভিন্ন দিক খতিয়ে দেখছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।