Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মুন্সীগঞ্জে আধুনিক স্লটার হাউজ কসাইখানার উদ্বোধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি
জুন ৯, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জে আধুনিক প্রযুক্তিসম্পন্ন স্লটার হাউজ (কসাইখানা) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে মুন্সীগঞ্জ পৌরসভার মুন্সিরহাট এলাকায় নবনির্মিত এই কসাইখানার উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। এছাড়া উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত এবং পৌরসভার প্রশাসক মৌসুমি মাহবুবসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

মুন্সীগঞ্জ পৌরসভার উদ্যোগে প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক কসাইখানায় পশু জবাই থেকে শুরু করে মাংস প্রক্রিয়াকরণ পর্যন্ত সব কার্যক্রম স্বাস্থ্যসম্মত ও আধুনিক পদ্ধতিতে সম্পন্ন করা যাবে। এখানে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে দ্রুত সময়ে পশু জবাই, মাংস প্রক্রিয়াকরণ এবং বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা হবে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, এই স্লটার হাউজে পশু গ্রহণ, স্বাস্থ্য পরীক্ষা, নির্ধারিত নিয়মে জবাই এবং পরিচ্ছন্ন পরিবেশে মাংস প্রস্তুতের পূর্ণাঙ্গ প্রক্রিয়া অনুসরণ করা হবে, যা জনস্বাস্থ্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মুন্সীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, এই আধুনিক কসাইখানা চালুর মাধ্যমে নগরীতে নিরাপদ ও মানসম্মত মাংস সরবরাহ আরও সহজ হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।