Nabadhara
ঢাকামঙ্গলবার , ৯ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

লোহাগড়ায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানি, ভ্যানচালক গ্রেফতার

নড়াইল প্রতিনিধি
জুন ৯, ২০২৬ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়া উপজেলায় ১৩ বছর বয়সী এক স্কুলছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে আজিবার রহমান (৫০) নামে এক ভ্যানচালককে গ্রেফতার করেছে পুলিশ।

ভুক্তভোগীর পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (৮ জুন) সন্ধ্যায় লক্ষীপাশা এলাকা থেকে প্রাইভেট পড়া শেষে ভ্যানে করে বাড়ি ফিরছিল স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী। পথিমধ্যে নির্জন স্থানে পৌঁছালে ভ্যানচালক ভ্যান থামিয়ে তাকে কুপ্রস্তাব দেয়। ভুক্তভোগী রাজি না হলে অভিযুক্ত তাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

এ সময় স্কুলছাত্রীর চিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এগিয়ে এলে অভিযুক্ত ভ্যানচালক পালিয়ে যায়।

পরবর্তীতে মঙ্গলবার (৯ জুন) দুপুরে ভুক্তভোগীর বাবা বাদী হয়ে লোহাগড়া থানায় শ্লীলতাহানির মামলা দায়ের করেন। মামলার পর বিকেলে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে অভিযুক্ত আজিবার রহমানকে গ্রেফতার করে।

লোহাগড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।