Nabadhara
ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোরের ঝিকরগাছায় মা ও শিশুসন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার

যশোর প্রতিনিধি 
জুন ১০, ২০২৬ ৯:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি 

যশোরের ঝিকরগাছা উপজেলার নাভারন ইউনিয়নের শরিফপুর গ্রামে এক গৃহবধূ ও তার শিশুসন্তানের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ জুন) সকালে গৃহবধূ রেবেকা খাতুন (৩০) ও তার দুই বছর বয়সী ছেলে সোহরাব হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পরিবারের সদস্যরা ঘরের ভেতরে মা ও শিশুকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহত রেবেকার স্বামী জনি মিয়াকে হেফাজতে নিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহত রেবেকার শ্বশুর রবিউল ইসলাম ও শাশুড়ি পরিছন বেগমের দাবি, জমি বিক্রি সংক্রান্ত বিষয় নিয়ে রেবেকার বোন সাফিয়া বেগমের সঙ্গে বিরোধ চলছিল। সেই বিরোধের জের ধরেই রেবেকা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন বলে তাদের ধারণা।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন রেবেকার বোন সাফিয়া বেগম। তিনি বলেন, জনি মিয়া মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে তার বোনের ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে রেবেকা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন বলে তিনি অভিযোগ করেন।

ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, “মা ও শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটন করা যাবে।”

তিনি আরও জানান, এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।