Nabadhara
ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

তেরখাদায় পাটজাত মোড়ক আইন লঙ্ঘন, তিন ব্যবসায়ীকে জরিমানা

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি
জুন ১০, ২০২৬ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

রাসেল আহমেদ, খুলনা প্রতিনিধি

খুলনার তেরখাদা উপজেলায় পণ্যের মোড়কে বাধ্যতামূলক পাটজাত বস্তা ব্যবহার না করায় তিন ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরিবেশবান্ধব পাটপণ্যের ব্যবহার নিশ্চিত এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১০ জুন) উপজেলা সদরের কাটেঙ্গা, জয়সেনা ও তেরখাদা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা।

অভিযানকালে দেখা যায়, নির্ধারিত পণ্যের মোড়ক হিসেবে পাটজাত বস্তা ব্যবহার না করে কয়েকজন ব্যবসায়ী বিকল্প মোড়কে পণ্য সংরক্ষণ ও বিপণন করছেন। এ কারণে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

জরিমানাপ্রাপ্ত ব্যবসায়ীরা হলেন জয়সেনা বাজারের সুশীল সাহা ও ওয়ালিদ বিশ্বাস। তাদের প্রত্যেককে এক হাজার টাকা করে জরিমানা করা হয়। এছাড়া কাটেঙ্গা বাজারের ব্যবসায়ী এহিউল ইসলামকে এক হাজার ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অভিযানে মোট ৩ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিনা সুলতানা নীলা বলেন, “পাটজাত মোড়কের ব্যবহার বৃদ্ধি করা সরকারের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। এটি পরিবেশ সুরক্ষার পাশাপাশি দেশের পাটশিল্পকে শক্তিশালী করতে সহায়তা করে। যারা আইন অমান্য করে বিকল্প মোড়ক ব্যবহার করবেন, তাদের বিরুদ্ধে নিয়মিত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

তিনি আরও জানান, পাটজাত মোড়কের ব্যবহার নিশ্চিত করতে এবং সংশ্লিষ্ট আইন কার্যকর রাখতে উপজেলার বিভিন্ন বাজারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে তেরখাদা থানা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন। এছাড়া উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।