আর.কে. বাপ্পা, দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় অফসিজন তরমুজ আবাদ সম্প্রসারণে উপজেলা প্রশাসনের উদ্যোগে কৃষকদের মাঝে বিনামূল্যে তরমুজ বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুর সাড়ে ১২টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জয়দেব কুমার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা।
উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে যেসব এলাকায় অফসিজন তরমুজ উৎপাদনের সম্ভাবনা বেশি, সেসব এলাকার ৭০ জন কৃষকের মাঝে বিনামূল্যে এ বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জানানো হয়, দেবহাটা উপজেলায় ইতিমধ্যে অফসিজন তরমুজ চাষে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে। এ চাষ সম্প্রসারণে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
ইউএনও মিলন সাহা বলেন, কৃষকদের আগ্রহ ও সফল উৎপাদনের ধারাবাহিকতা বজায় রাখতে এ কার্যক্রম অব্যাহত থাকবে।

