Nabadhara
ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নড়াগাতীতে সরকারি খাস জমি দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান

Link Copied!

মো.জিহাদুল ইসলাম, কালিয়া (নড়াইল) প্রতিনিধি

নড়াইলের নড়াগাতী থানার যোগানীয়া বাজারে সরকারি খাস জমি দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (১০ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানুর রহমান সেতু।

জানা গেছে, বাঐসোনা ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন ১ নম্বর খাস খতিয়ানের সরকারি জমি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে বিভিন্ন স্থাপনা গড়ে তোলা হয়েছিল। সরকারি সম্পত্তি উদ্ধার ও দখলমুক্ত করার লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে অবৈধভাবে নির্মিত দুটি বসতঘর ও দুটি দোকানসহ মোট চারটি স্থাপনা উচ্ছেদ করা হয়। একই সঙ্গে দখলকৃত সরকারি জমি পুনরুদ্ধার করা হয়।

অভিযানকালে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহানুর রহমান সেতু বলেন, বাঐসোনা ইউনিয়ন ভূমি অফিসের আওতাধীন সরকারি ১ নম্বর খাস খতিয়ানের জমি দখলমুক্ত করতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। দুটি বসতঘর ও দুটি দোকানসহ মোট চারটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সরকারি জমি অবমুক্ত করা হয়েছে। সরকারি জমি উদ্ধার ও অবৈধ দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।