Nabadhara
ঢাকাবুধবার , ১০ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

ঝিনাইদহে প্রস্তাবিত মেডিকেল কলেজ ও ম্যাটসের স্থান পরিদর্শন

ঝিনাইদহ প্রতিনিধি
জুন ১০, ২০২৬ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত মেডিকেল কলেজ ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল (ম্যাটস) প্রতিষ্ঠার অগ্রগতি পর্যালোচনায় প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

বুধবার (১০ জুন) বিকেলে ঝিনাইদহ সদর উপজেলার গাড়াগঞ্জ এলাকায় প্রস্তাবিত ঝিনাইদহ মেডিকেল কলেজের নির্ধারিত স্থান পরিদর্শন করেন সরকারের প্রতিনিধিরা। এ সময় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক প্রফেসর ডা. মাজহারুল ইসলাম প্রস্তাবিত ম্যাটসের স্থানও পরিদর্শন করেন।

পরিদর্শন দলে আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য সচিব উপল সীজার, স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি ও সিনিয়র সহকারী সচিব সঞ্জীব এবং ফরিদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক দিলরুবা জেবা।

এ উপলক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি আলহাজ অ্যাডভোকেট মো. আব্দুল মজিদ।

এছাড়া উপস্থিত ছিলেন ঝিনাইদহের সিভিল সার্জন, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সমাজসেবক ও পেশাজীবী প্রতিনিধিরা।

পরিদর্শনকালে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা প্রকল্প দুটির দ্রুত বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। স্থানীয় নেতৃবৃন্দ ও সুধী সমাজের প্রতিনিধিরাও ঝিনাইদহে আধুনিক চিকিৎসাসেবা ও চিকিৎসা শিক্ষা সম্প্রসারণে মেডিকেল কলেজ এবং ম্যাটস প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার ওপর জোর দেন।

এ সময় উপস্থিত এলাকাবাসী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রকল্পগুলোর দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবি জানান এবং ঝিনাইদহে উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।