Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কেন্দুয়ার লোকসংস্কৃতি সংরক্ষণে সরকারের নানা উদ্যোগ, সংসদে জানালেন সংস্কৃতি মন্ত্রী

Link Copied!

মাঈন উদ্দিন সরকার রয়েল, কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার সমৃদ্ধ লোকসংস্কৃতি, পালাগান, বাউল গান ও ঐতিহ্যবাহী শিল্পকলার সংরক্ষণ ও বিকাশে সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা জাতীয় সংসদে তুলে ধরেছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী।

বুধবার (১০ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী কেন্দুয়া উপজেলার সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও উন্নয়নে সরকারের পরিকল্পনা সম্পর্কে প্রশ্ন উত্থাপন করেন। এর জবাবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বলেন, নেত্রকোণা জেলা বাংলাদেশের লোকসংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং কেন্দুয়া উপজেলা বিশেষভাবে পালাগান, বাউল গান ও লোকজ সাংস্কৃতিক কর্মকাণ্ডের জন্য সুপরিচিত।

মন্ত্রী জানান, দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা লোকজ ঐতিহ্য সংরক্ষণ ও বিকাশে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে কেন্দুয়া উপজেলার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

সংসদে দেওয়া তথ্যমতে, উপজেলার লোকশিল্পীদের তালিকাভুক্ত করে তাদের নিয়মিত সাংস্কৃতিক চর্চার সুযোগ সৃষ্টির লক্ষ্যে উপজেলা শিল্পকলা একাডেমির কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। পাশাপাশি সাংস্কৃতিক অবকাঠামো উন্নয়নের অংশ হিসেবে কেন্দুয়ায় একটি আধুনিক অডিটোরিয়াম ও কালচারাল সেন্টার নির্মাণের পরিকল্পনা সরকারের বিবেচনায় রয়েছে।

এছাড়া স্থানীয় ঐতিহ্যবাহী পালাগান, লোকজ মেলা এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের নিয়মিত আয়োজনের জন্য বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে প্রতিবছর বিশেষ বরাদ্দ দেওয়া হচ্ছে বলেও মন্ত্রী উল্লেখ করেন।

তিনি আরও জানান, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন সাংস্কৃতিক কর্মশালা ও প্রশিক্ষণ কার্যক্রম ইতোমধ্যে পরিচালিত হচ্ছে। স্থায়ী সাংস্কৃতিক অবকাঠামো নির্মাণের ক্ষেত্রে ভূমি অধিগ্রহণ ও প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আগামী অর্থবছর থেকে দৃশ্যমান কাজ শুরু করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এদিকে, সরকারের ঘোষিত এসব উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় সংস্কৃতিপ্রেমী ও সাংস্কৃতিক কর্মীরা। তাদের মতে, পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে কেন্দুয়ার ঐতিহ্যবাহী লোকসংস্কৃতি সংরক্ষণ ও বিকাশে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে এলাকার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য আরও সুদৃঢ়ভাবে পৌঁছে দেওয়া সম্ভব হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।