Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

দলীয় কার্যক্রমে নিষ্ক্রিয়তা, টুঙ্গিপাড়ায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদককে অব্যাহতি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
জুন ১১, ২০২৬ ৬:৩৩ অপরাহ্ণ
Link Copied!

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরাদ হোসেন তালুকদারকে দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত না থাকার অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (১০ জুন) রাতে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক শেখ মনিরুজ্জামান এবং যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান নাসিরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দীর্ঘদিন দলীয় সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় না থাকায় ডুমুরিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোরাদ হোসেন তালুকদারকে তার পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের গঠনতন্ত্র অনুযায়ী ইউনিয়ন বিএনপির ১ নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম (রিপন)-কে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

এ বিষয়ে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন আহমেদ বলেন, “দীর্ঘদিন ধরে মোরাদ হোসেন তালুকদার সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ করছেন না। এতে ডুমুরিয়া ইউনিয়নে দলীয় কর্মকাণ্ড ব্যাহত হচ্ছিল। দলের গঠনতন্ত্র অনুসরণ করে তাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং রফিকুল ইসলাম রিপনকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে।”

দলীয় নেতাকর্মীদের মধ্যে এ সিদ্ধান্তকে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।