Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে ফার্মেসিতে দুর্ধর্ষ চুরি, টিন কেটে ওষুধ লুট

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 
জুন ১১, ২০২৬ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি 

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া এলাকায় একটি ফার্মেসিতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে বিভিন্ন ধরনের ওষুধ চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মোঃ নাজমুল হোসেন রিংকু (৪২) জানান, তিনি রশুনিয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত “মার্সাস মা মেডিসিন” নামে একটি ফার্মেসি প্রায় এক বছর ধরে পরিচালনা করে আসছেন। গত বুধবার (১০ জুন) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে তিনি দোকান বন্ধ করে বাড়ি যান।

পরদিন বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৮টার দিকে দোকানে এসে তিনি দেখতে পান, দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করা হয়েছে এবং ভেতরের মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। পরে হিসাব করে দেখা যায়, দোকানে থাকা বিভিন্ন ধরনের মূল্যবান ওষুধ চুরি হয়ে গেছে।

তিনি আরও জানান, রাত সাড়ে ১১টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা চোরের দল এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

ঘটনার খবর পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ভিড় করেন। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের অবহিত করে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলাউদ্দিন জানান, বিষয়টি তার জানা ছিল না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। তারা এলাকায় রাতের নিরাপত্তা জোরদার এবং চোরদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।