Nabadhara
ঢাকাবৃহস্পতিবার , ১১ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

যশোর শিক্ষাবোর্ডে নতুন চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ফারুখে আযমের যোগদান

যশোর প্রতিনিধি 
জুন ১১, ২০২৬ ৮:৪৯ অপরাহ্ণ
Link Copied!

যশোর প্রতিনিধি 

যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডে নবাগত চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ফারুখে আযম মুহাম্মদ আব্দুস সালাম যোগদান করেছেন। বৃহস্পতিবার দুপুরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এ সময় বিদায়ী চেয়ারম্যান প্রফেসর ড. মোসাম্মৎ আসমা বেগম নবাগত চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এর আগে তিনি খুলনার হাজী মহসিন সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।

দায়িত্ব গ্রহণের পর বোর্ডের পক্ষ থেকে নবাগত ও বিদায়ী চেয়ারম্যানকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ও সংবর্ধনা অনুষ্ঠানের আহ্বায়ক প্রফেসর ড. আব্দুল মতিন এবং সঞ্চালনা করেন বিদ্যালয় পরিদর্শক প্রফেসর ড. কামরুজ্জামান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিক্ষাবোর্ডের সচিব প্রফেসর এস এম মাহবুবুল ইসলাম, সাবেক কলেজ পরিদর্শক কে এম গোলাম রব্বানী, হিসাব বিভাগের উপ-পরিচালক রেজাউর রহমান, খুলনা বি এল কলেজের সহযোগী অধ্যাপক আব্দুল মান্নান, হাজী মহসিন কলেজের সহকারী অধ্যাপক আবুল বাসার, মোহাম্মদ শামীমসহ বোর্ডের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।

নবাগত চেয়ারম্যান অধ্যাপক ফারুখে আযম বলেন, তিনি কোনো পদ বা ক্ষমতার মোহে নয়, বরং মানুষের সেবা ও দায়িত্ব পালনের মানসিকতা নিয়েই শিক্ষাবোর্ডে এসেছেন। তিনি বলেন, “কেউ ভয় দেখিয়ে বা প্রভাব খাটিয়ে কোনো অবৈধ সুবিধা নিতে পারবেন না। নিয়ম-নীতির ক্ষেত্রে আমি কঠোর অবস্থানে থাকব।”

অনুষ্ঠানে নবাগত ও বিদায়ী চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়।

দায়িত্ব গ্রহণ শেষে বিভিন্ন শিক্ষক-কমকর্তা সংগঠনের পক্ষ থেকেও নবাগত চেয়ারম্যানকে শুভেচ্ছা জানানো হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।