Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

নরসিংদীতে ১ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি
জুন ১২, ২০২৬ ৮:৩২ পূর্বাহ্ণ
Link Copied!

নরসিংদী প্রতিনিধি

নরসিংদী সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ১ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তানভীর ভূইয়া (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর মডেল থানার বাসাইল এলাকায় অবস্থিত চক্ষু হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত তানভীর ভূইয়া শিবপুর উপজেলার গাসিরদিয়া এলাকার নাঈম ভূইয়া ও নাছিমা বেগমের ছেলে।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ আর এম আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহভাজন তানভীর ভূইয়াকে তল্লাশি করে তার হেফাজত থেকে ১ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনি কার্যক্রম শেষে গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও জোরদার করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।