Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে শিশু ও নারী-পুরুষসহ ১২ জনকে পুশইনের চেষ্টা, বিজিবি ও স্থানীয়দের বাধা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
জুন ১২, ২০২৬ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্ত দিয়ে শিশু, নারী ও পুরুষসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে। তবে বিজিবি ও স্থানীয় জনতার বাধার মুখে তাদের বাংলাদেশে প্রবেশ করানো সম্ভব হয়নি।

শুক্রবার (১২ জুন) ভোররাতে ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার হোগলবাড়িয়া থানার চরমেঘনা সীমান্ত এলাকা থেকে বাংলাদেশ সীমান্তের দৌলতপুর উপজেলার প্রাগপুর ইউনিয়নের চরবিলগাথুয়া সীমান্তে ওই ১২ জনকে পুশইনের চেষ্টা করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় অপরিচিত লোকজনের উপস্থিতি টের পেয়ে স্থানীয়রা তাদের আটক করে। পরে বিজিবিকে খবর দেওয়া হলে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। এ সময় স্থানীয়দের সহযোগিতায় ১৪৮ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকা দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।

বর্তমানে ওই ১২ জন সীমান্তের শূন্যরেখা এলাকায় অবস্থান করছে বলে জানা গেছে। সীমান্তে উত্তেজনা এড়াতে বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় লোকজনও সীমান্ত এলাকায় নজরদারি বজায় রেখেছে।

এ বিষয়ে বিজিবির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান, বিষয়টি নিয়ে সীমান্তে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ অব্যাহত রয়েছে।

ঘটনার পর সীমান্ত এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ও পুশইনের ঘটনা বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।