Nabadhara
ঢাকাশুক্রবার , ১২ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

গোয়ালন্দে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
জুন ১২, ২০২৬ ৫:১৫ অপরাহ্ণ
Link Copied!

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

‘মেধা-বিজ্ঞান, উদ্ভাবনের দেশ; সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর গোয়ালন্দে উপজেলা পর্যায়ের স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় গোয়ালন্দ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মুনতাসীর হাসান খান।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও সাথী দাস বলেন, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তাধারা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রযুক্তিনির্ভর স্মার্ট বাংলাদেশ গড়তে তরুণদের গবেষণা ও উদ্ভাবনী কাজে আরও বেশি সম্পৃক্ত হতে হবে বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাস, সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমিন, উপজেলা আইসিটি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, উপজেলা একাডেমিক সুপারভাইজার তাহমিনা বেগমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা।

প্রদর্শনীতে ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিজ্ঞানভিত্তিক প্রকল্প, প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী ধারণা ও স্টার্টআপ পরিকল্পনা স্টলের মাধ্যমে উপস্থাপন করেন।

পরে বিচারকদের মূল্যায়নে গোয়ালন্দ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজকে প্রথম, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজকে দ্বিতীয় এবং সাহাজউদ্দিন মন্ডল ইনস্টিটিউটকে তৃতীয় স্থান ঘোষণা করা হয়।

শেষে বিজয়ীদের মাঝে সনদপত্র ও ক্রেস্ট বিতরণ করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের বিজ্ঞান ও উদ্ভাবনভিত্তিক কর্মসূচি অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।