Nabadhara
ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইতিহাস
  5. কৃষি
  6. খুলনা বিভাগ
  7. খেলাধুলা
  8. চট্টগ্রাম বিভাগ
  9. জাতীয়
  10. জামালপুর
  11. জেলার সংবাদ
  12. ঝালকাঠি
  13. ঝিনাইদহ
  14. ঢাকা বিভাগ
  15. তথ্যপ্রযুক্তি
আজকের সর্বশেষ সবখবর

মেলান্দহ উপজেলা মহিলা দলের প্রতিনিধি সভা অনুষ্ঠিত

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি
জুন ১৩, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

মেলান্দহ (জামালপুর) প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দল মেলান্দহ উপজেলা শাখার উদ্যোগে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৩ জুন) দুপুরে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন মেলান্দহ উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন পুষি।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, একটি সমৃদ্ধ, আধুনিক ও মানবিক বাংলাদেশ গঠনে নারীদের অংশগ্রহণ অপরিহার্য। নারীদের শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা ও আত্মনির্ভরশীলতা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি আরও বলেন, সমাজ উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে বিএনপি ও অঙ্গসংগঠনকে জনগণের আস্থা অর্জনের মাধ্যমে এগিয়ে নিতে হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মন্জুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, নারী অধিকার, শিক্ষা ও সামাজিক উন্নয়নে মহিলা দলের ভূমিকা আরও জোরদার করতে হবে। পাশাপাশি সংগঠনকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠান শেষে সাংগঠনিক কার্যক্রম জোরদার ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।